গাছে বেঁধে মারধর: আহত সাংবাদিককে ৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি

মাদারীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৭, ১৬:৩০আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৬:৩০

গাছে বেঁধে মারধর: আহত সাংবাদিককে ৪৮ ঘণ্টার মধ্যে ছেড়ে দেওয়ার দাবি মাদারীপুরের কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও যায়যায় দিন পত্রিকার সাংবাদিক শহিদুল ইসলামকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার বিরুদ্ধে থাকা ‘চাঁদাবাজির মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন তারা। মাদারীপুর প্রেসক্লাবের আয়োজনে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন মাদারীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মাওলা আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব খান শিশির, দৈনিক বিশ্লেষণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জহিরুল ইসলাম খান, দ্য ইন্ডিপেনডেন্ট পত্রিকার প্রতিনিধি আলী আকবর খোকা, দৈনিক সুর্বণগ্রামের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রুবেল খান, ডিবিসি নিউজের প্রতিনিধি মনির হোসেন বিলাস, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী ও আহত সাংবাদিক শহিদুল ইসলামের স্ত্রী সালমা বেগম।

এদিকে শহিদুল ইসলামকে নির্যাতনের ঘটনায় হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে রুল জারি করেছেন।

রবিবার (৯ এপ্রিল) একাধিক জাতীয় দৈনিকে ছবিসহ প্রকাশিত প্রতিবেদন দেখে এই রুল জারি করেন বিচারপতি কাজী রেজা-উল ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র বেঞ্চ। সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে এই ঘটনায় স্বরাষ্ট্র সচিব, আইজিপি, ডিআইজি ঢাকা রেঞ্জ, মাদারীপুরের পুলিশ সুপার, কালকিনির ইউএনও এবং কালকিনি থানার ওসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। একইসঙ্গে পুলিশ সুপার পদমর্যাদার নিচে নয় এমন কোনও কর্মকর্তাকে দিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

প্রসঙ্গত, শুক্রবার দুপুরে কালকিনির পূর্ব এনায়েতনগরে নির্বাচনি প্রচারণার সংবাদ সংগ্রহ করতে গেলে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাদল তালুকদারের সমর্থকরা সাংবাদিক শহিদুল ইসলামের ওপর হামলা চালায়। তাৎক্ষণিক থানায় খবর দিলে পুলিশ ওই সাংবাদিককে উদ্ধার করে কালকিনি থানায় নিয়ে আসে। এ সময় চেয়ারম্যান প্রার্থীর ছোট ভাই সরোয়ার তালুকদার (৩০) ও নাজমুল খান (১৭) নামে দুইজনকে আটক করা হয়। পরে রাতে চাঁদাবাজির মামলায় শহিদুলকে গ্রেফতার দেখিয়ে কালকিনি থানা পুলিশ শনিবার সকালে মাদারীপুর আদালতে হাজির করে। আগামী বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করেছেন আদালত।

/বিএল/

আরও পড়ুন:
গাছের সঙ্গে বেঁধে সাংবাদিককে মারধর, অতঃপর থানায় আটক

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম