মুন্সীগঞ্জের লৌহজং মাওয়া-শিমুলিয়া ঘাট এলাকা থেকে ৮০০ কেজি জাটকাসহ তিন জনকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার (১২ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে শিমুলিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা আটক করা হয় ।
কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. সাইফুল্লাহ বাহার জানান, ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নদীর পাড়ে অভিযান চালানো হয়। এসময় একটি ট্রলার থেকে ৮০০ কেজি জাটকা আটক করা হয়। সঙ্গে ট্রলারে থেকে আটক করা হয় দোলন হালদার (৩৫), আবুল কাশেম (৩০) ও আলমগীর মাদবর (৩৮) নামের এই তিন জনকে। তিনি জানান, পরে সকাল ৯ টার দিকে আটককৃত জাটকাগুলো কুমারভোগ পদ্মা সেতু প্রজেক্ট এলাকায় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
/এফএস/
আরও পড়ুন-
আল্লাহ তাকে ভালো রেখেছে, সে সুস্থ আছে: মুফতি হান্নানের স্ত্রী








