গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মেয়র আইভীর ভাইয়ের মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ১৯:৫৪আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৯:৫৪

গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মেয়র আইভীর ভাইয়ের মামলা

নারায়ণগঞ্জে তিনটি গণমাধ্যমের কর্মকর্তা ও কর্মীর বিরুদ্ধে আইসিটি আইনে পৃথক তিনটি মামলা করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভীর ছোট ভাই আলী রেজা রিপন। তাকে নিয়ে প্রকাশিত একটি সংবাদের জের ধরে তিনি শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলগুলো করেন। মামলায় দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রাজু আহমেদ, নারায়ণগঞ্জ বার্তা অনলাইনের প্রকাশক সিফাত আল রহমান, নির্বাহী সম্পাদক মাহমুদ হাসান কচি ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক হাবিবুর রহমান বাদলকে বিবাদী করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম জানান, তিনটি মামলাই আইসিটি অ্যাক্ট ৫৭ ধারা মোতাবেক রেকর্ড হবে। তিনটি মামলাই মূলত আইভীর ছোট ভাই আলী রেজা রিপনকে জড়িয়ে আর্থিক কেলেংকারির সংবাদ প্রকাশের অভিযোগে করা হয়েছে।এতে আরো বলা হয়, এসব সংবাদ ওয়েবসাইটে আপলোডের কারণে রিপন ছাড়াও আইভীর মানহানি হয়েছে।

প্রসঙ্গত এর আগে গত ১২ এপ্রিল একই সংবাদের পরিপ্রেক্ষিতে দৈনিক ডান্ডিবার্তার সম্পাদক ও প্রশাসক হাবিবুর রহমান বাদলের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির করা হয়। আদালতে মামলাটি করেন আলী রেজা রিপন।এই সংবাদ প্রকাশের ফলে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ও তার ছোট ভাই আলী রেজা রিপনের মানহানি হয়েছে বলে মামলাটি করা হয়। আদালত মামলার আর্জি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

/জেবি/

আরও পড়তে পারেন: মুজিবনগর দিবস উদযাপনের প্রস্তুতি শেষ পর্যায়ে

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের