হেলপারকে পুড়িয়ে হত্যা: কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৭, ২০:৩৬আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ২০:৩৬

হেলপারকে পুড়িয়ে হত্যা: কালিয়াকৈর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে হেলপারকে পুড়িয়ে হত্যার ঘটনায় কালিয়াকৈর উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক মো. হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে স্থানীয় টেংলাবাড়ী সাহেব বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব মিয়া।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়া জানান, গত ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল-অবরোধ সমর্থিত বিএনপি-জামায়াতের কর্মীরা কালিয়াকৈর উপজেলার মহিষবাথান বটতলা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে পার্ক করে রাখা কারখানার শ্রমিক পরিবহনকারী একটি বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ওই বাসের হেলপার তোফাজ্জল হোসেন (১৭) ঘুমন্ত অবস্থায় আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় কালিয়াকৈর পৌর বিএনপি’র সভাপতি হুমাইয়ুন কবির খান ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মজিবুর রহমানসহ বিএনপি-জামায়াতের ৩৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০/১৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে ৩৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জসিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। চার্জসিটে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে প্রধান আসামি করা হয়েছে। ওই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হেলাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

/জেবি/

আরও পড়তে পারেন: গণমাধ্যমকর্মীদের বিরুদ্ধে মেয়র আইভীর ভাইয়ের মামলা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের