আগাম নির্বাচন নিয়ে সরকার ভাবছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আগাম নিবার্চন নিয়ে রসিকতার কোনও সুযোগ নেই। এ বিষয়ে সরকারের কোনও ভিন্ন চিন্তা-ভাবনাও নেই।’ শনিবার বিকালে সাভারের আশুলিয়ায় বিনোদন পার্ক ফ্যান্টাসি কিংডম পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘সম্প্রতি কওমি মাদ্রাসার ১৪লাখ শিক্ষার্থীকে মূল ধারার আওতায় আনা হয়েছে। এতে অন্য কোনও উদ্দেশ্য নেই।’
ওবায়দুল কাদের বলেন, ‘বঙ্গবন্ধু পরিবারের কারও নামে কোনও প্রতিষ্ঠান, রাস্তা বা ব্রিজের নামকরণ করতে হলে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমোদন নিতে হবে।’
এ সময় সড়ক ও জনপদের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
/এমএনএইচ/






