অচিরেই শীতলক্ষ্যার খনন কাজ শুরু হবে: নৌমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৭, ১৫:০৭আপডেট : ২৮ এপ্রিল ২০১৭, ১৭:৪১

নারায়ণগঞ্জে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

অচিরেই শীতলক্ষ্যা নদীর খনন কাজ শুরু হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ শহরের ৫নং ঘাটে শীতলক্ষ্যার তীরে ড্রেজিং ও নৌপথ সংরক্ষণ সহায়ক ২০টি নৌযান উদ্বোধনের সময় তিনি একথা জানান।

তিনি বলেন, একসঙ্গে ২০টি নৌযান উদ্বোধনের ঘটনা বিরল। গত ৮ বছরে আমরা ৭০টি ড্রেজার সংগ্রহ করেছি। আমাদের সবমিলিয়ে ১০০টি ড্রেজার থাকলেও প্রয়োজন ২০০টির মত। মাদারীপুর, গোপালগঞ্জ ও খুলনা এলাকার বেশ কিছু নদী শুকিয়ে গিয়েছিল। ১৭ কিলোমিটার নদীপথে ধান বুনতো। এখন সেখানে জেলেরা মাছ ধরে, নদীর পানি কৃষকরা সেচ কাজে ব্যবহার করতে পারে। বর্তমান সরকারের মেয়াদে আমরা আরও ২০টি ড্রেজার সংগ্রহ করছি। অচিরেই শীতলক্ষ্যা নদীর খনন কাজ শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে নৌমন্ত্রী মজার ছলেই বলেন, ‘নারায়ণগঞ্জ এলেই দুই ভাই সেলিম ওসমান ও শামীম ওসমান আমার কাছে কিছু না কিছু দাবি করে। এজন্য নারায়ণগঞ্জ আসা ছেড়ে দেব কিনা ভাবছি। যদি তাদের দাবি পূরণ না করি তাহলে দুই ভাই মিলে আমার নারায়ণগঞ্জে ঢোকা বন্ধ করে দেবে।’

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট দেশের উন্নতি চায় না। তারা পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের মাধ্যমে দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চায়। বর্তমানে জঙ্গি একটি বৈশ্বিক সমস্যা হলেও এই বিএনপি-জামায়াত জোট সরকারের হাত ধরেই দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে। তাই জঙ্গিবাদ মোকাবেলায় আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় এনে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে হবে। অচিরেই শীতলক্ষ্যার খনন কাজ শুরু হবে: নৌমন্ত্রী

বিআইডব্লিউটিএ (বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি)-এর চেয়ারম্যান কমোডর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি বদিউজ্জামান বাদল, বিআইডব্লিউটিএ’র সচিব আবুল বাসার, নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক একেএম আরিফউদ্দিন, উপ পরিচালক শহীদুল্লাহ, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

/বিএল/  

আরও পড়ুন:
রসদ আনতে নৌ-পথও ব্যবহারের পরিকল্পনা ছিল জঙ্গিদের!

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম