রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে স্ত্রী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ০৩:২৫আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ০৩:২৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বামীর সামনে স্ত্রী নিহত

রাজধানীর গাবতলীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় স্বামীর সামনেই নিহত হয়েছেন স্ত্রী।  রাত ১টার (রবিবার) দিকে এ দুর্ঘটনা ঘটেছে।নিহত নারীর নাম সুফিয়া বেগম (৪৫)।

নিহতের স্বামী সাইফুল ইসলাম জানান,তাদের বাড়ি লালমনিরহাটে। সিলেটে বেড়ানো শেষে গ্রামের বাড়িতে ফেরার জন্য গাবতলীতে আসেন তারা। এখানকার একটি হোটেলে রাতের খাবার খান। এরপর লালমনিরহাটের গাড়ি না পেয়ে তারা উত্তরায় আত্মীয়ের বাসা যাবেন বলে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি যাত্রীবাহী বাস সুফিয়া বেগমকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।চিকিৎসকরা রাত দেড়টার দিকে সুফিয়াকে মৃত ঘোষণা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির এসআই বাচ্চু মিয়া। তিনি জানান,নিহত ওই নারীর লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম