সাম্প্রদায়িক শক্তি তরুণদের মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করছে: সংস্কৃতিমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ মে ২০১৭, ০২:২৭আপডেট : ১৮ মে ২০১৭, ০২:৩৫

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর (ফাইল ছবি) সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি বলেছেন, সাম্প্রদায়িক ও অন্ধকারের শক্তি আমাদের তরুণদের মস্তিষ্কে প্রবেশ করার চেষ্টা করছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী একা তা প্রতিহত করতে পারবে না। এ প্রতিহতের কাজটি আমাদের দেশের প্রতিটি নাগরিকের কর্তব্য। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের কালীবাজার পুরাতন কোর্ট এলাকায় জেলা শিল্পকলা একাডেমীর দশতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপনের সময় এ কথা বলেন তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, ‘জঙ্গিবাদের অভিশাপ সারা পৃথিবী জুড়ে রয়েছে। এটি প্রতিহত করার জন্য একযোগে সবাইকে কাজ করতে হবে। নিঃসন্দেহে এ ক্ষেত্রে সাংস্কৃতিক কর্মকাণ্ড একটি বড় ভূমিকা পালন করবে।’
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘নারায়ণগঞ্জে শিল্পকলা একাডেমী ভবন কমপ্লেক্স নির্মাণ করায় এ অঞ্চলের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করবে। প্রধানমন্ত্রীর নির্দেশ আছে, শুধু জেলায় নয়, উপজেলা পর্যন্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারিত করা। আর এর ধারাবাহিকতায় দেশের প্রত্যেকটা উপজেলায় শিল্পকলা একাডেমী ভবন কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। যেখানে থাকবে শিল্পকলা একাডেমী মিলনায়তন, গণগন্থাগার, মুক্তমঞ্চ, মহড়া কক্ষ, সাজঘর ও প্রশাসনিক ভবন।’ 

ভিত্তি প্রস্তর স্থাপন শেষে সংস্কৃতিমন্ত্রী নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবেও বক্তব্য রাখেন।

/এএ/

 

 

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম