‘বিনা দোষে’ কেন বারবার আটক হন সখীপুরের দিনমজুর রফিকুল!

টাঙ্গাইল প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৬:০১আপডেট : ২১ মে ২০১৭, ১৬:০১

বিনা দোষে কারাভোগকারী রফিকুল ইসলাম নাম ঠিকানায় মিল থাকায় বিনা দোষে জেল খাটছেন  টাঙ্গাইলের সখীপুরের দিনমজুর রফিকুল ইসলাম। ছয়দিন ধরে কারাগারে আছেন তিনি। তবে এবারই প্রথম না, এই মামলায় আগেও তিনদিন জেল খেটেছেন তিনি।

জানা গেছে, চতলবাইদ (ভূইয়াপাড়া) গ্রামের দিনমজুর রফিকুল ইসলামকে (৪৪) একটি মারপিটের মামলায় গত ১৪ মে সখীপুর থানা পুলিশ গ্রেফতার করে। এর আগে ২০১৫ সালের ১৪ মে একই মামলায় তাকে গ্রেফতার করে সখীপুর থানা পুলিশ। তাকে আদালতে নেওয়া হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে মামলার বাদী সায়েজ উদ্দিনের সহায়তায় রফিকুল তিনদিন পর মুক্তি পান।

মামলার বাদী উপজেলার গজারিয়া গ্রামের সায়েজ উদ্দিন জানান, ২০১৩ সালের ২০ সেপ্টেম্বর ক্যারাম খেলা নিয়ে উপজেলার চতলবাইদ গ্রামের আবদুর রশিদের ছেলে রফিকুল ইসলাম (২৫) ও তার ভাগনে খায়রুলের ওপর হামলা করেন। এ ঘটনায় পরের দিন তিনি বাদী হয়ে রফিকুলসহ দুজনকে আসামি করে থানায় মামলা করেন। কিন্তু পুলিশ মূল আসামিকে গ্রেফতার না করে বারবার ভুল আসামিকে গ্রেফতার করছে।

তিনি আরও জানান, পুলিশ যে রফিকুলকে গ্রেফতার করেছে তার বাবার নাম ঠান্ডু মিয়া। আর প্রকৃত আসামি রফিকুলের বাবার নাম আবদুর রশিদ, বাড়ি চতলবাইদের ভাতকুড়া চালায়।

বাদী বলেন, নির্দোষ রফিকুলকে বাঁচাতে আমি সেসময় সাক্ষী দিয়ে জেল থেকে ছাড়িয়ে এনেছিলাম। প্রয়োজনে এবারও আদালতে সাক্ষী দিয়ে তাকে ছাড়িয়ে আনবো। 

কিন্তু পুলিশ বারবার কেন একই ভুল করছে সে প্রশ্ন রাখেন তিনি।  

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম বলেন, ‘নাম-ঠিকানায় মিল থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভুল হয়েছে কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মামলার বাদীকে থানায় ডাকা হয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, বিষয়টি আমি পত্রিকার মাধ্যমে জেনেছি। বিষয়টি খুবই উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্ত প্রয়োজন এবং এর সঙ্গে যদি পুলিশের কোনও গাফিলতি থাকে, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। 

এদিকে, রফিকুল কারগারে থাকায় চার সন্তান নিয়ে স্ত্রী নাজমা বেগম অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন। 

/বিএল/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের