সীমিত ক্ষমতার মধ্যে সবচেয়ে ভালো ব্যবস্থা নেওয়া হয়েছে: নৌমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৫ জুন ২০১৭, ১৫:০৮আপডেট : ২৫ জুন ২০১৭, ১৫:১৪

নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান এবার ঈদ যাত্রায় নৌ পথের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। রবিবার (২৫ জুন) দুপুরে শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ সন্তুষ্টি প্রকাশ করেন।
নৌমন্ত্রী বলেন, ‘আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও পারাপারের যে ব্যবস্থা নেওয়া হয়েছে, আমার মনেহয় তা সবচেয়ে ভালো ব্যবস্থা।’
তিনি আরও বলেন, ‘আমি আশাকরি সবাই খুব সন্তুষ্ট। কোনও ভোগান্তি নেই। কোনও জ্যাম নেই। নদীর অবস্থা ভালো। আর লঞ্চেও অতিরিক্ত যাত্রী বহন করার সংখ্যা কম। প্রয়োজনে যাত্রীরা ফেরিতে নদী পারাপার হচ্ছে।’
এদিকে, ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দীন আহাম্মেদ শিমুলিয়া ঘাট পরিদর্শন করে ঘাটের সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্টি জানান। এ সময় হেলাল উদ্দীন আহাম্মেদ বলেন, ঘাটের ব্যবস্থাপনা অনেক ভালো। তবে অতিরিক্ত ভাড়ার চেয়ে যাত্রীর নিরাপদ যাত্রার বিষয়ে আমরা গুরুত্ব দিচ্ছি। নৌপথের সকল দিকটা এবার খুব ভালোয় ভালোয় কেটেছে।’ এজন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

 /বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম