শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ০৭:৩৩আপডেট : ২৭ জুন ২০১৭, ০৭:৩৪

গাজীপুর গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার (২৬ জুন) সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর (বঙ্গবন্ধু সাফারী পার্ক সড়কে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পৌর এলাকার কেওয়া দক্ষিন খন্ড গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্র্যটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)। আহত একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রাসেল মিয়া (১৭) উত্তরার বাংলাদেশ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলতাব হোসেন জানান, তারা ঈদের আনন্দে বঙ্গবন্ধু সাফারী পার্কে বেড়াতে যাওয়ার সময় ইন্দ্রবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে সৈকত আকরাম ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনাছ আলী নিহত হয়। সৈকত আকরাম শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ও আনাছ আলী ২০১৬ সালের একই স্কুল থেকে এস এস সি পাশ করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের