তৃতীয়বার বরখাস্ত সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ জুলাই ২০১৭, ১৮:৪৭আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৯:২৫

আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানকে তৃতীয়বার সাময়িক বরখাস্ত করা হয়েছে। রবিবার ( ৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক চিঠিতে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ ও উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ এর ১৩ (খ)(১) ধারা অনুসারে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। মান্নানকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও উপজেলা নির্বাহী র্কমকর্তা শাহিনুর ইসলাম।
বরখাস্তের চিঠিতে উল্লেখ করা হয়, আজহারুল ইসলাম মান্নানের বিরুদ্ধে নাশকতা ও বিস্ফোরক আইনে দায়ের করা ৭/৮ টি ফৌজদারি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন ও চলমান। মান্নান তার লোকবল নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে ইট পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সরকারি কাজে বাধাদান ও একাধিক পুলিশ সদস্য এবং পথচারীকে আহত করেন । তার এ কর্মকাণ্ড উপজেলা পরিষদ আইন পরিপন্থি। উপজেলা পরিষদের মতো একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির কাছ থেকে এ ধরনের আচরণ উপজেলা পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের জন্য হানিকর। তার বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের এবং মামলা তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালতে অভিযোগপত্র গৃহিত হয়েছে। তাই জনস্বার্থে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বলেন, ‘আমি বিরোধী দল বিএনপির রাজনীতি সঙ্গে সম্পৃক্ত আছি। তাই সরকার রাজনৈতিক প্রতিহিংসার জন্য কোনও কারণ ছাড়াই আমাকে বার বার বরখাস্ত করছে ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান