নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুটি ওয়ার্ডে নির্বাচন ২০ আগস্ট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৭, ০৮:২৮আপডেট : ১১ জুলাই ২০১৭, ০৮:২৮

নারায়ণগঞ্জ ভোটার নিয়ে জটিলতার কারণে স্থগিত হয়ে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের দুটি সাধারণ ওয়ার্ডের (২ ও ৩ ) সদস্য পদে আগামী ২০ আগস্ট ভোট গ্রহণের তারিখ ঘোষণা করা হয়েছে। সোমবার (১০ জুলাই) রিটার্নিং অফিসার ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বী মিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৪ জুলাই, মনোয়নপত্র বাছাই ২৬ জুলাই, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২ আগস্ট, ভোট গ্রহণের তারিখ ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক সাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলা পরিষদের ২ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয় এবং সহকারী রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে এবং ওয়েবসাইটের অনলাইনেও মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

এর আগে ভোটার নিয়ে জটিলতার কারণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকার তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

২ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) ও ৩ নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড)।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোট হয়েছে ২২ ডিসেম্বর। কিন্তু আগে যারা কাউন্সিলর ছিল তারাই ছিল ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনের ভোটার। ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলররা ভোট দিতে পারছেন না। এ সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন ১ থেকে তিনটি ওয়ার্ড ভোট গ্রহণ স্থগিত করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম