নিখোঁজের ৩ দিন পর গোপালগঞ্জে বৃদ্ধের লাশ উদ্ধার

গোপালগঞ্জ প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ০২:৩৫আপডেট : ১২ জুলাই ২০১৭, ০২:৩৭

লাশ উদ্ধার নিখোঁজের ৩ দিন পর গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে আজগর আলী মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে কোটালীপাড়া উপজেলার দিঘলিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে তার উদ্ধার করা হয়। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকএই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, গত শনিবার (৮ জুলাই) বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আজগর আলী মিয়া। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। মঙ্গলবার (১১জুলাই) দুপুরে আজগর আলীর বাড়ির পাশের একটি মাছের ঘেরের পানিতে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।’  

কামরুল ফারুক আরও বলেন, ‘ময়নাতন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে এটি হত্যাকাণ্ড না পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।’

/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের