গোপালগঞ্জে তুলার কারখানায় আগুন, ১০ লাখ টাকার ক্ষতি

গোপালগঞ্জ প্রতিনিধি
০১ আগস্ট ২০১৭, ১৫:২৩আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৫:২৩

গোপালগঞ্জে তুলার কারখানায় আগুন গোপালগঞ্জের মুকসুদপুরে একটি তুলার কারখানায় আগুন লেগেছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে মুকসুদপুর উপজেলার লখাইরচরে নগরকান্দা বস্ত্রালয় নামের কারখানাটিতে আগুন লাগে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানার মালিক।

গোপালগঞ্জে তুলার কারখানায় আগুন মুকসুদপুর ফায়ার সার্ভিস জানায়, দুপুর ১২টার দিকে টিনসেড ঘরের কারখানাটির তুলার মেশিন থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে কারখানার টিনসেড ঘরসহ বিপুল পরিমাণ তুলা, মেশিন ও অন্যান্য মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিকের ছেলে ইমারত জানান, সোমবার কারখানায় নতুন তুলা আনা হয়। আগুন লাগার কারণে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের