রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক

রাজবাড়ী প্রতিনিধি
১১ আগস্ট ২০১৭, ১১:৩০আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১০:৫৭

রাজবাড়ীতে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ঘুঘুশাইল গ্রামে এক স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা থানায় মামলা দায়ের করলে এরপর থেকেই অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক টিপু সুলতান (৩০) পলাতক রয়েছেন।

জানা গেছে, বেলগাছি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ওই ছাত্রীর সঙ্গে টিপু সুলতান ৩ বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্কের সূত্র ধরে এক বছর বিভিন্ন সময়ে টিপু ওই ছাত্রীকে বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণ করে আসছিল। সর্বশেষ গত শুক্রবার (৪ আগস্ট) সকাল ১১টার দিকে টিপু ওই ছাত্রীকে ২/১ দিনের মধ্যে বিয়ে করবে বলে আবারও ধর্ষণ করে। পরে গত ৫ই আগস্ট সকালে ওই স্কুলছাত্রী টিপু সুলতানের বাড়িতে গিয়ে ওঠে এবং বিয়ের দাবীতে অনশন শুরু করে। কিন্তু টিপু তাকে বিয়ে না করে পালিয়ে যায়।

এ ঘটনায় সোমবার (৭ আগস্ট) ওই ছাত্রীর পালক বাবা বাদী হয়ে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করেন।

রাজবাড়ী থানার ওসি মো. আবুল বাশার মিয়া জানান, ওই মেয়েটির সঙ্গে টিপুর প্রেমের সম্পর্ক ছিল। পরে টিপু তাকে বিয়ের কথা বলে একাধিকবার ধর্ষণ করে এমন অভিযোগ রয়েছে। পরে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেছে। অভিযুক্ত টিপু পলাতক রয়েছে।পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা করছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, সদর হাসপাতালে মেয়েটির মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান