কোটালীপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণ, মামলা না করতে পরিবারকে হুমকি

গোপালগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৫:৩৮আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৫:৩৮

গোপালগঞ্জ গোপালগঞ্জের কোটালীপাড়ায় সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় পর থেকে মামলা না করার জন্য ওই স্কুলছাত্রীর পরিবারকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে শালিস বৈঠকের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ ‍উঠেছে।

জানা গেছে, গত মঙ্গলবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ওই স্কুলছাত্রী শুয়াগ্রাম মন্দির থেকে নাম কীর্তন শুনে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শুয়াগ্রামের খোকন বৈদ্যর ছেলে অনিক বৈদ্য (১৯), রাম গোবিন্দ বৈদ্যর ছেলে দিপংকার বৈদ্য (২৫), নির্মল বৈদ্যর ছেলে রনি বৈদ্য (১৮) ও তারন বৈদ্যর ছেলে শিমুল বৈদ্য (১৯) ওই স্কুল ছাত্রীকে তুলে নিয়ে শুয়াগ্রাম ব্রিজের উত্তর পাশের নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে।

পরে বিষয়টি নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রী তার বাবাকে জানালে তারা মামলা করার পদক্ষেপ নেন। এতে ক্ষিপ্ত হয়ে ধর্ষকদের পরিবারের পক্ষ থেকে নানা ধরনের হুমকি দেওয়া হয়।

পরে এ বিষয়টি শালিস বৈঠকের নামে ধামাচাপা দিতে চেষ্টা করে এক প্রভাবশালী মহল। বিষয়টি নিয়ে সোমবার (২১ আগস্ট) শুয়াগ্রামের বৈদ্য বাড়িতে স্থানীয়রা কয়েকবার সালিশ বৈঠক করে। সালিশ বৈঠক থেকে ওই ছাত্রীর বাবাকে মামলা করতে নিষেধ করা হয়।

নির্যাতনের শিকার ওই স্কুলছাত্রীর বাবা জানান, সোমবার (২১ আগস্ট) শুয়াগ্রামের বৈদ্যর বাড়িতে সালিশ বৈঠক হয়। সালিশ বৈঠক থেকে তাকে নানা ধরনের হুমকি দিয়ে থানায় অভিযোগ করতে নিষেধ করা হয়।

এ ব্যাপারে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক মো. শাহাদাত হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনা শোনার পর আমি ঘটনাস্থল পরিদর্শ করেছি। এ ব্যপারে নির্যাতিতার পরিবারকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। তারা এখন পযর্ন্ত থানায় কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক