কালিয়াকৈরে পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৫ আগস্ট ২০১৭, ০৮:৫৩আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০৮:৫৩

গ্রেফতারের প্রতীকী ছবি গাজীপুরের কালিয়াকৈরে একটি বিদেশি পিস্তলসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার শিলাবৃষ্টি সিএনজি স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ডেমরা এলাকার চাঁন মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩৯), পিরোজপুরের ভান্ডারিয়া থানার কশারিবুনিয়া গ্রামের হেমায়েতের ছেলে প্রাইভেটকার চালক সগীর আলী (৩৪) ও গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার মিন্টু মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩১)।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আজিম হোসেন খান বাংলা ট্রিবিউনকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সুত্রাপুর এলাকার সামনে শিলাবৃষ্টি সিএনজি ষ্টেশনের সামনে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তিন যুবককে আটক করে পুলিশ। এসময় পুলিশ প্রাইভেটকার চালক সগীর আলীর কাছ থেকে ৭.৬৫ বোরের একটি বিদেশি
পিস্তল জব্দ করে। পুলিশ তাদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করেছে।
তিনি আরও জানান, আটককৃতরা দেশের বিভিন্ন স্থানে অস্ত্র সরবরাহ ও বিক্রি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম