ফেরি বাড়ানো না হলে ঈদে ভোগান্তির শঙ্কা দৌলতদিয়া-পাটুরিয়ায়

মতিউর রহমান, মানিকগঞ্জ
২৬ আগস্ট ২০১৭, ১০:৪০আপডেট : ২৬ আগস্ট ২০১৭, ১১:১৬

পাটুরিয়া ঘাটে ঈদের আগেই যানজট শুরু (ছবি-প্রতিনিধি)

পদ্মায় পানি বেড়েছে, বিপজ্জনক স্রোত এড়াতে তাই ঘুর পথে চলতে গিয়ে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে। আবার বিকল হয়ে পড়ে থাকায় কমেছে ফেরির সংখ্যাও। এ কারণে যানজট দেখা দিয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ঘাটে। ঈদের আগে ফেরি ও ট্রিপ সংখ্যা বাড়ানো না হলে যাত্রী দুর্ভোগ চরমে পৌঁছাবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, পদ্মার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলকারী ফেরিগুলো স্বাভাবিক গতিতে চলতে পারছে না। তাই নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ভাটিপথ ঘুরে চলাচল করছে ফেরিগুলো। এতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লেগে যাওয়ায় ফেরির ট্রিপ সংখ্যা কমে প্রায় অর্ধেকে নেমে এসেছে। ফলে নদী পারাপার হতে যানবাহনগুলোকে দীর্ঘ সময় ঘাটে আটকে থাকতে হচ্ছে।

তবে (বিআইডব্লিউটিসি) আরিচা অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আজমল  হোসেন বলেন, ‘প্রকৃতি ভালো থাকলে ঘাট এলাকায় ঈদে ঘরমুখো মানুষের কোনও ভোগান্তি হবে না।' ঈদের আগে এই রুটে ১৮টি ফেরি মোতায়েন করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।  

বিআইডাব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ দিয়ে প্রতিদিন যাত্রীবাহীসহ কয়েক হাজার গাড়ি পারাপার হয়। প্রতি বছর উভয় ঘাটে ঈদের আগে ঘরমুখো ও ঈদ শেষে ঘরফেরত মানুষের ঢল নামে। এজন্য কয়েক গুণ বেড়ে যায় গাড়ির চাপ, সৃষ্টি হয় ব্যাপক যানজট।

এদিকে এ রুটে চলাচলকারী অধিকাংশ ফেরিই পুরনো। এ কারণে প্রায়ই যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে ফেরিগুলোয়। বহরে থাকা ছোট-বড় ১৬টি ফেরির মধ্যে পাঁচটি বিকল হয়ে আছে। এর মধ্যে রো-রো (বড়) ফেরি আমানত শাহ ও এনায়েতপুরী ভারী মেরামতকাজের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

/এএইচ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম