শিশু ধর্ষণের অভিযোগে টঙ্গীতে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ০৪:১০

টঙ্গীর এরশাদ নগর এলাকায় তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারভেজ মাসুদ (২২), এরশাদনগর এলাকার বাসিন্দা দাদন মিয়ার ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশন ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা পারভেজ মাসুদ ছাত্রীর বাবা জানান, রবিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশ থেকে প্রতিবেশি মাসুদ তাকে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে টঙ্গী থানা পুলিশে খবর দেওয়া হয় এবং রাতে টঙ্গী সরকারি হাসপাতালে ওই শিশুকে ভর্তি করা হয়।

টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদ সত্যতা স্বীকার করে জানান, ভিক্টিমকে চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য রাতেই টঙ্গী থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার মধ্য রাতেই মাসুদকে এরশাদ নগর এলাকা থেকে আটক করা হয়েছে। এ ব্যাপারে ভিক্টিমের বাবা বাদি হয়ে মাসুদকে আসামি করে সোমবার দুপুরে টঙ্গী থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপ জানান, মাসুদ গাজীপুর সিটির ৪৯নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ওই অভিযোগের পর আমরা সোমবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কাছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করি। পরে সোমবার বিকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের