নারায়ণগঞ্জে রোহিঙ্গা যুবক আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৩আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৫৩

নারায়ণগঞ্জে আটক রোহিঙ্গা যুবক নারায়ণগঞ্জ শহরের রেলস্টেশন এলাকা থেকে আব্দুল্লাহ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে তাকে আটকের পর খানপুর তিনশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। তার বাবার নাম সোলায়মান মিয়া। 

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহিন  পারভেজ জানান, ওই যুবক নারায়ণগঞ্জের রেলস্টেশন এলাকায় ঘোরাফেরা করছিল। এ সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাকে আটক করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

প্রাথমিক চিকিৎসা শেষে তাকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর  প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।

নারায়ণগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল নাঈম জানান, তাকে আনার পর চিকিৎসা দেওয়া হয়েছে। সে এখন সুস্থ আছে।

আটক রোহিঙ্গা আব্দুল্লাহ জানান,তার মাকে সেনাবাহিনী ঝুলিয়ে হত্যা করেছে। পরে সে প্রায় ৬০ কিলোমিটার পায়ে হেটে নাফ নদী পার হয়ে বাংলাদেশে আসে। পরে চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে ট্রেনে নারায়ণগঞ্জ চলে আসে।

আরও পড়ুন:

শরণার্থী শিবিরে আশ্রয়প্রার্থী রোহিঙ্গা তরুণকে ছেলেধরা সন্দেহে হত্যা

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের