ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ অক্টোবর ২০১৭, ১১:৪৪আপডেট : ০৪ অক্টোবর ২০১৭, ১১:৪৪

বন্দুকযুদ্ধ কিশোরগঞ্জের ভৈরবে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে সোহাগ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। গ্রেফতারের পর পুলিশ সোহাগকে অস্ত্র উদ্ধার অভিযানে নিয়ে গেলে এই ঘটনা ঘটে। নিহত সোহাগ ভৈরব শহরের ভৈরবপুর দক্ষিণ এলাকার বাসিন্দা।  তিনি ডাকাত ছিলেন বলে দাবি করেছে পুলিশ। মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুল্লাহ ও কনস্টেবল আবদুল ওয়াহাব। তাদের গুরুতর আহত অবস্থায় ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত সোহাগ ডাকাত ছিল। তার বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক মামলা রয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুটি রামদা, একটি ছুরি, একটি চাপাতি, একটি পাইপগান ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সোহাগকে মঙ্গলবার গ্রেফতারের পর রাতে তাকে নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সোহাগের সহযোগীরা। এতে সোহাগসহ পুলিশ সদস্যরা আহত হন। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন- একদিকে ফিরিয়ে নেওয়ার আশ্বাস, অন্যদিকে পুড়িয়ে মারার হুমকি

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান