রাজধানীতে সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১৭:০১আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:০১

সারোয়ার-তামিম গ্রুপের সদস্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বুধবার (১৮ অক্টোবর) রাতে রাজধানীর সবুজ ও ওয়ারী এলাকা থেকে গিয়াস উদ্দিন (৩৪) ও লিটনকে (৩৪) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বন্দর ও রূপগঞ্জ থানায় সন্ত্রাস দমন আইনে মামলা রয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাকিল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, র‌্যাব-১১ এর দায়ের করা মামলায় পলাতক দুই আসামি রাজধানীতে বুধবার রাতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে সবুজবাগ থানা এলাকা থেকে মো. গিয়াস উদ্দিন ও ওয়ারী থানা এলাকা থেকে মো. লিটনকে গ্রেফতার করে।

সারোয়ার-তামিম গ্রুপের সদস্য মো. গিয়াস উদ্দিন ২০০০ সাল থেকে ঢাকায় রিকশা চালিয়ে ও বার্বুচির কাজ করে আসছিল। ২০১২ সালের মাঝামাঝি সে জসিম উদ্দিন রাহমানির বাবুর্চি হিসেবে কাজ শুরু করে। জসিম উদ্দিন রাহমানির উগ্রবাদী মতবাদে উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদে সম্পৃক্ত হয়। পরে আরিফ হোসেনের মাধ্যমে জেএমবির সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে। পরে দাওয়াতি কাজ সক্রিয়ভাবে শুরু করে। সে বাবুর্চি কাজের আড়ালে জেএমবির দাওয়াতের কাজ করে আসছিল।

অপর জেএমবি সদস্য মো. লিটন ২০০৫ সালে ঢাকায় এসে প্রথমে নাইটগার্ড এবং পরবর্তীতে নির্মাণ শ্রমিকের কাজ করে। সে ২০১২ সালে জসিম উদ্দিন রাহমানির মসজিদে যাতায়াত শুরু করে এবং জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়। ২০১৩ সালে মুনতাসিরের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়। পরে ২০১৫ সালে মুনতাসিরের মাধ্যমে জেএমবিতে সারোয়ার-তামিম গ্রুপে যোগদান করে দাওয়াতি কাজ শুরু করে।

গ্রেফতারকৃত দুই জেএমবি সদস্যের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন:

লিপু হত্যার এক বছরেও চার্জশিট হয়নি, তদন্তে অবহেলার অভিযোগ

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান