গাজীপুরে ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে কুপিয়ে আহত

গাজীপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০১৭, ১৪:১৯আপডেট : ২৭ অক্টোবর ২০১৭, ১৪:১৯

গাজীপুর গাজীপুর সদরে এক ডায়াগনস্টিক সেন্টারের পরিচালককে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত সোলায়মান (৩৫) স্থানীয় কেয়া ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক। বৃহস্পতিবার  (২৬ অক্টোবর) দিনগত রাতে গাজীপুর সিটি করপোরেশনের হাড়িনাল উত্তরপাড়া হানকাটা এলাকায় এ ঘটনা ঘটে। সোলায়মান গাজীপুর সদরের মৃত আকাম উদ্দিনের ছেলে।

আহতের চাচা ইয়াজ উদ্দিন জানান,বৃহস্পতিবার রাতে কাজ শেষে নিজ বাড়িতে যাচ্ছিল সোলায়মান। স্থানীয় হানকাটা এলাকায় কবরস্থানের কাছে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। এ সময় তার চিৎকারে  আশেপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু  অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়।

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। তবে এই ব্যাপারে এখনও কোনও অভিযোগ পাইনি।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম