বশেমুরবিপ্রবিতে ডিভাইসসহ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ায় ৭ জনের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০১৭, ১৪:৫৪আপডেট : ১৭ নভেম্বর ২০১৭, ১৪:৫৪

দণ্ড পাওয়া পরীক্ষার্থীরা গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ অংশ নেওয়ায় সাত শিক্ষার্থীর ২০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কারাদণ্ড পাওয়া ভর্তি পরীক্ষার্থীরা হলেন বরিশালের তানভীর, মাদারীপুরের পলাশ মাতুব্বর, যশোরের বাঘারপাড়ার জয় ইমামুল, সৌরভ,  ময়মনসিংহের ইকবাল, ঢাকার কেরানীগঞ্জের মো. কাওসার ও কুড়িগ্রামের উৎস।

হলে এসব পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন তাদের ২০ দিনের কারাদণ্ড দেন।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ গোপালগঞ্জ শহরের পাঁচটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। ভর্তি পরীক্ষা সুষ্ঠু পরিবেশে শেষ হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান