গাড়ি ভাঙচুর মামলায় ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১২:৪২আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১২:৪২

গ্রেফতারের প্রতীকী ছবি গাড়ি ভাঙচুর মামলায় গাজীপুর জেলা ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল এবং শ্রীপুর উপজেলা ছাত্রদলের সভাপতি সাইফুল হক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টায় শ্রীপুর পৌরসভার মধ্য বাজার (মাছ মহল) এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আব্দুল আজিজ বাংলা ট্রিবিউনকে বলেন, গোপন সংবাদের
ভিত্তিতে জানতে পারি ছাত্রদলের দুই নেতা ফেরদৌস ও সাইফুল শ্রীপুর মধ্য বাজারে অবস্থান করছে। পরে পৌরসভার মধ্য বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এরা দুজনই ২০১৫ সালের গাড়ি ভাঙচুর মামলার সন্দেহজনক আসামি। তাদেরকে বুধবার বেলা সাড়ে ১২টায় গাজীপুর আদলতে পাঠানো হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাবের যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু ছাত্রদলের দুই নেতাকে গ্রেফতারের নিন্দা জানান।
তিনি বলেন, পুলিশ বিএনপি, শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার করে খালেদা জিয়ার আগামী দিনের আন্দোলন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। আমি গ্রেফতার হওয়া সব নেতাকর্মীদের মুক্তি দাবি করছি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম