ঘুমে ব্যাঘাত ঘটায় বাবাকে খুন!

ফরিদপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৭, ১৩:০৪আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ১৩:০৪

ফরিদপুর ফরিদপুরর সালথা উপজেলায় ছেলের হাতে বাবা খুন হওয়ার অভিযাগ পাওয়া গেছে। নিহতের নাম ওয়াহেদ মোল্লা (৭৫) ও ছেলের নাম কালু মোল্লা (২৮)। মঙ্গলবার (২১ নভেম্বর) রাত আড়াইটার দিক উপজলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামে এই ঘটনা ঘটে।
এদিকে বাবাকে খুন করার অভিযোগে রাতেই ছেলে কালুকে আটক করে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান, ওয়াহেদ ভিক্ষা করতেন। তার ছেলে কালু মাদকাসক্ত ছিল। সে মাদকদ্রব্য বিক্রিও করতো। মঙ্গলবার রাতে বাবা-ছেলে এক ঘরেই ছিল। গভীর রাতে গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা ওয়াহেদের ঘরে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, কালুকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা স্বীকার করেছে কালু।
কালুর দেওয়া তথ্যের বরাত দিয়ে পুলিশ জানায়, গত রাতে ওয়াহেদ তিন-চারবার শৌচাগারে যান। এতে কালুর ঘুমের ব্যাঘাত ঘটে। এ কারণে কালু ক্ষুব্ধ হয়ে বাবার গলাটিপে ধরে। একপর্যায়ে বাবার গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই ওয়াহেদের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান