গোপালগঞ্জের কোটালীপাড়া মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার উপজেলার শিল্পকলা একাডেমি চত্ত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শেখ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার।
এ ছাড়াও আলোচনা সভায় সাবেক কমান্ডার সামচুল হক, হাজী আব্দুল মালেক সরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবির, ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা, লক্ষ্মী সরকার, সাবেক ডেপুটি কমান্ডার মুজিবুল হক ও আবুল কালাম দাড়িয়া বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে হেমায়েত বাহিনীর প্রধান বীর বিক্রম হেমায়েত উদ্দিনসহ মুক্তিযুদ্ধের সময় নিহত সব শহীদের আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩ ডিসেম্বর কোটালীপাড়া হানাদার মুক্ত হয়।
আরও পড়ুন: ময়মনসিংহে স্মৃতিসৌধের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ







