ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে কুয়াশা কমে গেলে নৌযান চলাচল শুরু হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, সোমবার সন্ধ্যার পর থেকেই পদ্মা অববাহিকায় ঘন কুয়শা পড়তে থাকে। রাত সাড়ে ৮টার দিকে এর মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। পরে মঙ্গলবার ভোরে কুয়াশা কেটে গেলে ফেরি, লঞ্চসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়।







