বঙ্গবন্ধুর খুনিদের জন্য দোয়া প্রার্থনাকারী সেই অধ্যক্ষ রিমান্ডে

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৭, ১৮:২৪

অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকার বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুর খুনিদের ‘বেহেশত’ কামনাকারী টাঙ্গাইলের গোপালপুরের দারুল উলুম কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীর সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১৮ ডিসেম্বর) আদালতে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অধ্যক্ষ ফায়জুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক আনোয়ারুল হক বলেন, ‘সোমবার টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে রিমান্ড আবেদনটি করা হয়। মঙ্গলবার শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম কিবরিয়া এই আদেশ দেন।

জানা যায়, ফায়জুল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে। তিনি টাঙ্গাইলের গোপালপুর দারুল উলুম কামিল মাদ্রাসায় ২০০৯ সালে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লা শহরের একটি মাদ্রাসায় এক বছর ও জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার আরামনগর কামিল মাদ্রাসায় ৫ বছর শিক্ষকতা করেন। মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে থাকেন তিনি। তার পরিবার ঢাকায় থাকেন বলেও জানা গেছে। ফায়জুল মাদ্রাসার শিক্ষকদের সংগঠন জামিয়াতুল মুদার্রেছীন বাংলাদেশের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি। এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদলের সদস্য হয়ে এই অধ্যক্ষ গত মাসেই বিদেশ সফর করে এসেছেন বলে জানা যায়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বলেন, ‘ফায়জুল আমীনের নিজ এলাকা এবং আগের কর্মস্থলে খোঁজখবর নেওয়া হচ্ছে। তিনি জামায়াত-শিবির কিংবা রাষ্ট্রবিরোধী জঙ্গি সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত কিনা তা জানার চেষ্টা চলছে।’

উল্লেখ্য, গত শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের আগে একাত্তরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন। এ দোয়া অনুষ্ঠানে মোনাজাতে নেতৃত্ব দেন গোপালপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. ফায়জুল আমীন সরকার। এসময় তিনি বলেন, ‘হে আল্লাহ পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকারী, যাদের ফাঁসি হয়েছে তাদের বেহেশত নসিব করো। হে আল্লাহ, তুমি বিচারের পর তাদের বেহেশত নসিব করো।’

পরে বিষয়টি নিয়ে উত্তেজনা দেখা দিলে তাকে আটক করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রাতে উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও জেলা পরিষদের সদস্য আব্দুল কাদের তালুকদার বাদী হয়ে মোনাজাতকারী অধ্যক্ষ্যের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা দায়ের করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রবিবার (১৭ ডিসেম্বর) সকালে ফায়জুলকে টাঙ্গাইলের বিচারিক হাকিম আদালতে পাঠায় গোপালপুর থানা পুলিশ। ওইদিন আদালতের বিচারক গোলাম কিবরিয়া জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের