রূপগঞ্জ থেকে চুরি হওয়া প্রাইভেটকার হবিগঞ্জে উদ্ধার, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৯:৩৩

প্রাইভেটকার চুরির অভিযোগে আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে চুরি হওয়া প্রাইভেটকার হবিগঞ্জ থেকে উদ্ধার করেছে জেলার গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ভোরে হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন দ্বীগর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো, হবিগঞ্জের মাদমপুর থানাধীন পাটুলী এলাকার বাসিন্দা ইমন (২৬) ও একই জেলার শায়েস্থাগঞ্জ থানাধীন কদমতলী এলাকার বাসিন্দা জিল্লুর রহমান দীলু।

জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মো. আবুল কালাম আজাদ জানান, ১৯ নভেম্বর বেলা ১১টার দিকে রূপগঞ্জের কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পাশে ভোলানাথপুর এলাকার নীলা মাকের্টের সামনে থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। গাড়িটি (ঢাকা মেট্রো-গ-১৪-৪৭৫৫) ডা.খন্দকার তানভীর হোসেন নামে এক ব্যক্তি। একটি সংঘবদ্ধ দল গাড়িটি চুরি করে। এঘটনার পর প্রাইভেটকার মালিক বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার জের ধরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল হবিগঞ্জ জেলার বাহুবল থানা এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করে।

আরও পড়ুন: নিখোঁজের চার দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম