সেই ভাস্কর্যে থাকছে নারীর প্রতিকৃতি, ঘুরে যাচ্ছে উত্তর থেকে দক্ষিণে

বিজয় রায় খোকা, কিশোরগঞ্জ
২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:১৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৮:১৮

তাড়াইলে নির্মিত মুক্তিযুদ্ধের ভাস্কর্য

কিশোরগঞ্জের তাড়াইলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি ভেঙে পুরুষের প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মহিলা পরিষদসহ স্থানীয়দের দাবির মুখে ভাস্কর্যটিতে আবারও নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি যুক্ত করতে যাচ্ছে কর্তৃপক্ষ। তবে শুরুতে ভাস্কর্যটি ছিল উত্তরমুখী। এখন সেটা দক্ষিণমুখী করে তৈরি করা হবে। 
ভাস্কর সুষেন আচার্যকে এ বিষয়ে মৌখিক নির্দেশ দিয়েছে জেলা পরিষদ। নকশা অনুযায়ী ভাস্কর্যটিতে আগের মতোই তিন সশস্ত্র মুক্তিযোদ্ধার মধ্যে একজন নারীকে বিজয়ের পতাকা হাতে দেখা যাবে ।

ভাস্কর সুষেন আচার্য জানান, মঙ্গলবার (২৬ ডিসেম্বর) জেলা পরিষদ থেকে প্রকৌশলীসহ স্থানীয় নেতারা ভাস্কর্যটি পরিদর্শন করেন। এরপর তারা আবারও নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি  স্থাপনের মৌখিক সিদ্ধান্ত দিয়ে গেছেন। তবে লিখিত নির্দেশনা পাওয়ার পর নতুন করে ভাঙাগড়ার কাজ শুরু হবে। বার বার সিদ্ধান্ত পরিবর্তনের কারণে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানান।

মুক্তিযুদ্ধের ভাস্কর্যে থাকছে নারী প্রতিকৃতি মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে কিশোরগঞ্জের তাড়াইলে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে একটি ভাস্কর্য তৈরির কাজ চলছে। ভাস্কর্যের ডিজাইনে নারীসহ তিন সশস্ত্র মুক্তিযোদ্ধার প্রতিকৃতি ছিল। সেভাবেই নির্মাণ কাজও চলতে থাকে। কিন্তু শেষ মুহূর্তে একটি মহলের চাপ ও নির্দেশে ওই নারী মুক্তিযোদ্ধার প্রতিকৃতি ভেঙে সেখানে পুরুষ মুক্তিযোদ্ধার প্রতিকৃতি স্থাপন করা হয়।

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শিবির বিচিত্র বড়ুয়া বলেন, ‘জেলা পরিষদ ডিজাইন পরিবর্তন করে ভাস্কর্যের কাজ করতে শিল্পীকে কখনও চিঠি বা নির্দেশ দেয়নি। সিদ্ধান্তটি স্থানীয়ভাবে এসেছিল। আমরা পুনরায় শিল্পীকে নকশা অনুযায়ী ভাস্কর্যটি আগের মতো সম্পন্ন করার নির্দেশ দিয়েছি। ভাস্কর্যটি উত্তর দিকে মুখ করে নির্মাণ করা হলেও সবদিক বিবেচনায় এখন এটিকে দক্ষিণ দিকে ঘুরিয়ে স্থাপন করা হবে।’

কিশোরগঞ্জের তাড়াইলে তৈরি হচ্ছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জেলা মহিলা পরিষদের সভাপতি অ্যাডভোকেট মায়া ভৌমিক বলেন, ‘তাড়াইলে মুক্তিযুদ্ধের ভাস্কর্য থেকে নারী প্রতিকৃতি ভেঙে পুরুষে রূপান্তরিত করার ঘটনায় আমরা বিস্মিত হয়েছিলাম। এখানে নারীকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঞ্চিত করা হয়েছিল। নারীকে জঘন্যভাবে অপমান করা হয়েছে। তাই আমরা প্রতিবাদে রাস্তায় নেমেছিলাম। এমন ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘এখন ভাস্কর্যটি অন্যদিকে মুখ করে স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। কিন্তু নির্মাণের আগেই এসব বুঝেশুনে করা দরকার ছিল। তারপরও আমরা খুশি।’

নারী প্রতিকৃতিকে পুরুষ প্রতিকৃতিতে রূপান্তর স্থানীয়রা জানান, ভাস্কর্যটি যেখানে স্থাপন করা হয়েছে, তার সামনেই তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছিমুল উলুম মাদ্রাসার অবস্থান। পাশেই আরেকটি মসজিদ রয়েছে। এ দুই ধর্মীয় প্রতিষ্ঠানের আপত্তির কারণেই নাকি ভাস্কর্যে পরিবর্তন আনা হয়েছিল।’

তাড়াইল উপজেলা পরিষদের সামনে একটি খোলা জায়গায় ২০১৬ সালে ভাস্কর্যটি স্থাপনের কাজ শুরু হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদ ভাস্কর্যটির নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। ভাস্কর সুষেন আচার্য ও শ্যামল আচার্য ভাস্কর্যটি তৈরির কাজ করছেন।

 

 

 

 

 

 

 

 

 

 

/বিএল/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম