নরসিংদীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার

নরসিংদী প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৬আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৬

নরসিংদীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার নরসিংদীতে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। ঢাকা-সিলেট মহাসড়কের পাশে শিবপুর উপজেলার সৈয়দ নগরে (ইটাখোলা বাস্ট্যান্ডের অদূরে) অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ইজতেমা।

দুনিয়া ও আখেরাতে কামিয়াবী এবং আল্লাহর নৈকট্য হাসিলের উদ্দেশে ইজতেমায় যোগ দেবেন দেশ বিদেশের প্রায় ১ লাখ মুসল্লি। এরই মধ্যে ইজতেমা মাঠের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তাবলিগ জামায়াতের মুরব্বীরা। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়ে শেষ হবে শনিবার (৩০ ডিসেম্বর)।

ইজতেমা মাঠ প্রস্তুত ও তদারকির দায়িত্বে থাকা মাওলানা মো. ইলিয়াছ বলেন, ‘ইজতেমা উপলক্ষে মাঠ পুরোপুরি প্রস্তুত। প্রতিদিন জেলার তবলিগ জামায়াতের সাথী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবী মানুষ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মাঠের কাজ সম্পন্ন করেছেন। প্যান্ডেল তৈরি, মাইক স্থাপন, বিশুদ্ধ খাবার পানি সরবরাহের জন্য টিউবওয়েল, অজু খানা, রান্নাবান্নার কাজ ও অস্থায়ী শৌচাগার তৈরির কাজ শেষ হয়েছে। ইজতেমা উপলক্ষে স্বেচ্ছাসেবকদের পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেবে জেলা পুলিশ।’ নরসিংদীতে তিন দিনব্যাপী ইজতেমা শুরু বৃহস্পতিবার

তিনি আরও বলেন, ‘একসঙ্গে ৮০ হাজার মুসল্লির ধারণ ক্ষমতা সম্পন্ন প্যান্ডেল তৈরির কাজ শেষ হয়েছে। এই প্যান্ডেলে ১ লাখ মুসল্লী একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। ইজতেমা সফল করতে ২০০ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। আইনশৃঙ্খলা বাহিনীও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন।’

নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম বলেন, ‘সুশৃঙ্খলভাবে তিন দিনের ইজতেমা শেষ করতে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিদেশি মেহমানদের জন্য থাকবে আলাদা নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কে যাতে যানজট সৃষ্টি না হয় সেদিকটাও বিবেচনায় রাখা হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান