নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৭, ০৮:১৭আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ০৮:১৮

নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার শরীফ নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩ টার দিকে  রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড গুলিভর্তি বিদেশি পিস্তলসহ নিহত শরীফের দুই সহযোগীকে আটক করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান  এই তথ্য জানিয়েছেন।  

ওসি বলেন, ‘বুধবার দিবাগত রাত ৩ টার দিকে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে। প্রায় ২০ মিনিট গুলি-পাল্টা গুলির পর ডাকতরা পিছু হটে। এ সময় দুই ডাকাতকে আটক করা হয়। ডাকাত সর্দার শরীফকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে দ্রুত রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হবে বলে ওসি জানান।  

/এসএসএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের