দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে কুয়াশা কমে এলে নৌযান চলাচল শুরু হয়। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক মো. খোরশেদ আলম এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা অববাহিকায় ঘন কুয়শা পড়তে থাকে। রাত সাড়ে ১১টার দিকে এর মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। সকাল ১১টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি,লঞ্চসহ সব নৌযান চলাচল স্বাভাবিক হয়।








