সিদ্ধিরগঞ্জে ঘর থেকে নানি-নাতির লাশ উদ্ধার, আটক ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪৭

এ রুমের তালা ভেঙে লাশ দুটো উদ্ধার করে পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় ঘরের তালা ভেঙে ভেতর থেকে নানি-নাতির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পাইনাদি মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদে জন্য নিহতের মেয়ের জামাই নবী আউয়ালকে আটক করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান

নিহতরা হলো- সিদ্ধিরগঞ্জের পাইনাদী মিজমিজি মধ্যপাড়া এলাকার মৃত রহিম মিয়ার স্ত্রী পারভীন আক্তার (৪৮) ও তার নাতি মেহেদী হাসান (৯)।আটক নবী আউয়ালের বাড়ি সোনারগাঁ উপজেলার বাংলাবাজার দড়িকন্দি এলাকায়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, নানি-নাতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। নবী উন আউয়াল সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়া এলাকার ইতালী প্রবাসী তোফাজ্জল হোসেনের টিনশেড বাড়ির কেয়াটেকার। তিনি ওই বাড়ির তিনটি রুমের মধ্যে দুটিতে তার ছেলে ও শাশুড়িকে নিয়ে থাকতেন। অপর রুমে ভাড়াটিয়া থাকতো। ভাড়াটিয়া না থাকায় গত ৬ মাস ধরে রুমটি তালাবন্ধ ছিল। নবী উন আউয়ালের দুই স্ত্রী। বড় স্ত্রী লেবান আর ছোট স্ত্রী শিল্পি বেগম সৌদি থাকে। ছোট স্ত্রী শিল্পি বেগম তার টাকা মা পারভীন বেগমের কাছে পাঠাতো।

নিহতের মেয়ের জামাই নবী উন আউয়াল

এ ব্যাপারে নবী উন আউয়াল জানান, গত (৩১ ডিসেম্বর) রবিবার  থেকে তার ছেলে মেহেদী হাসান ও শাশুড়ি নিখোঁজ ছিল। তাদের সন্ধান চেয়ে তিনি স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করেছেন। ১ জানুয়ারি তিনি থানায় সাধারণ ডায়েরিও করেন। বৃহস্পতিবার সকালে ওই বাড়ির বন্ধ রুম থেকে দুর্গন্ধ বের হলে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে ঘরের তালা ভেঙে নানি-নাতির লাশ উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, পুলিশের ধারণা পরিবারিক কলহ বা টাকা-পয়সা লেনদেন সংক্রান্ত কারণে এই খুনের ঘটনা ঘটেছে। এ ছাড়া অন্য কোনও বিষয় জড়িত আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। প্রায় চার পাঁচ দিন আগে নানি নাতিকে খুন করে ঘরে তালা বন্ধ করে পালিয়ে গেছে দুবৃত্তরা। বন্ধ রুমটিতে মাদক সেবনের আলামতও পেয়েছে পুলিশ।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জামাতা নবী উন আউয়ালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 আরও পড়ুন: রাষ্ট্রায়ত্ত ৮ পাটকলে ধর্মঘটের নেপথ্যে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম