নারায়ণগঞ্জের বন্দরে প্রবীণ শিক্ষককে লাঞ্ছনা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৮, ২৩:৩৭আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ২৩:৪০





বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন নারায়ণগঞ্জের বন্দরে স্কুল ম্যানেজিং কমিটির এক সদস্যের বিরুদ্ধে এক প্রবীণ শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। গত ৩১ ডিসেম্বর বন্দরের কুশিয়ারা এলাকার হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে সিনিয়র শিক্ষক শাহ আলম ভূইয়াকে লাঞ্ছিত করে ক্লাস থেকে বের করে দেন ম্যানেজিং কমিটির সদস্য নুরে ওসমানী।



শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে শুক্রবার (০৫ জানুয়ারি) বিকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন করেছে। তারা অভিযুক্ত ম্যানেজিং কমিটির ওই অভিভাবক সদস্যকে কমিটি থেকে বহিষ্কার ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন। এসময় পুরো এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগ নেতা মাইকেল বাবু, শ্রমিকলীগ নেতা ডিউক সাউদ, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, বিদ্যালয়ের শিক্ষার্থী সম্রাট, আনসার আলী, হৃদয় ও নাঈম।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী জানান, গত ৩১ ডিসেম্বর বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এ সময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরে ওসমানী ক্লাস রুমে প্রবেশ করে বিদ্যালয়ের প্রবীণ শিক্ষক মো. শাহ আলম ভুইয়াকে গালিগালাজ ও অপমান অপদস্ত করেন। ধমক দিয়ে তাকে ক্লাসরুম থেকে বের করে দেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্যান্য শিক্ষক এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর অপমানের শিকার ওই শিক্ষক ম্যানেজিং কমিটিকে বিষয়টি মৌখিকভাবে জানান এবং বন্দর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। কিন্তু ঘটনার তিন দিন পরও প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ কোনও ব্যবস্থা নেয়নি।
শুক্রবার (০৫ জানুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ব্যাপারে ম্যানেজিং কমিটির জরুরি সভা চলছিল।
লাঞ্ছিত শিক্ষকের স্ত্রী সেলিনা আফরোজ বলেন, ‘যারা আমার স্বামীকে শিক্ষার্থীদের সামনে অপমানিত ও লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
লাঞ্চনার শিকার শিক্ষকের ছেলে সাফাতুল ইসলাম ভুইয়া হৃদয় তার বাবার লাঞ্চনাকারীদের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাজী আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ গনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মঈনুল হাসান বাপ্পি বলেন, ‘শিক্ষক অপমানের ঘটনাটি আমাকে আগে জানানো হয়নি। এখন জেনেছি। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। উভয় পক্ষকে নিয়ে সুষ্ঠু সমাধানেরও চেষ্টা চলছে।’
এ ব্যাপারে অভিযুক্ত নুরে ওসমানী বলেন, ‘বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফল খারাপ হওয়ায় শাহ আলম স্যারের সঙ্গে কিছুটা উত্তেজিত হয়ে খারাপ আচরণ করেছি। এটা করা আমার ঠিক হয়নি। আমি ভুল করেছি।’

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের