‘নির্বাচনে না এলে বিএনপি নামের পার্টি হারিয়ে যাবে’

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০১৮, ২০:৩৮আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২০:৪৮





জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম নির্বাচনে না এলে বিএনপি নামের পার্টি হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে আসুন, খেলা হবে মাঠে। দয়া করে এবার পালিয়ে যাবেন না। দয়া করে মাঠ ছাড়বেন না। পালানোর অভ্যাস ত্যাগ করুন। রেফারি থাকবে নির্বাচন কমিশন। জনগণ যাকে ভোট দেয় সেই নির্বাচিত হবে, আমরা মেনে নেব। তবে নির্বাচন ছেড়ে পালাবেন না। মাঠ ছেড়ে পালাবেন না।’
শনিবার (১৩ জানুয়ারি) বিকাল ৫টার দিকে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার রংমেহের স্কুল মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ৪৭তম বিজয় দিবস ও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ এই জনসভার আয়োজন করে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ডিসেম্বরেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে। এবার নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি আসে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। কারণ ভোটের বিকল্প ভোট। গণতন্ত্রের বিকল্প গণতন্ত্র। আর তত্ত্বাবধায়ক সরকার, এটা মরে গেছে। মরে গিয়ে কবরে চলে গেছে। কোনও ফর্মুলায় আর কাজ হবে না। আর আলোচনা? কোনও খুনির সঙ্গে আলোচনা হবে না। আলোচনা হবে বাংলার জনগণের সঙ্গে।’
তিনি আরও বলেন, ‘এ নির্বাচন আপনার-আমার ভাগ্যের নির্বাচন। এ নির্বাচন বলে দেবে পদ্মা সেতু হবে, নাকি হবে না। যদি ভুল করেন, তাহলে পদ্মা সেতু হবে না। অন্ধকার নেমে আসবে আপনাদের জীবনে।’
জনসভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম জনসভায় সভাপতিত্ব করেন টঙ্গিবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানা তাহমিনা, টঙ্গিবাড়ী উপজেলার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ বারেক প্রমুখ।

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম