নরসিংদীতে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০১৮, ১৯:১২আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:২১

নরসিংদী নরসিংদীর বেলাব উপজেলা থেকে জিলন মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টার দিকে উপজেলার বীরবাঘব এলাকার একটি নার্সারি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান ঘটনার সত্যতা  নিশ্চিত করেছেন।

নিহত জিলন মিয়া কিশোরগঞ্জের কুলিয়ারচরের নাপিতের চর এলাকার মৃত জগত আলীর ছেলে। 

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,  জিলন বেলাব এলাকায় অটোরিকশা চালাত। গত সোমবার সকাল ৭টার দিকে জিলন অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনও সন্ধান না পেয়ে মঙ্গলবার সকালে বেলাব থানা পুলিশকে জানায় তার পরিবার। দুপুরের দিকে বীরবাঘব এলাকায় লাশ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ও জিলনের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার লাশ সনাক্ত করে।

ওসি মো. বদরুল আলম খান বলেন,‘ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইকা করার জন্য সোমবার দিবাগত রাতের কোনও এক সময়ে তাকে হত্যা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের