স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে গৃহবধূ হত্যার অভিযোগ

সাভার প্রতিনিধি
২০ জানুয়ারি ২০১৮, ১৭:২৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:২৭

সাভার সাভারের আশুলিয়ায় স্বামীর প্রেমে বাধা দেওয়ায় রুলিয়া আক্তার ফালানি (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৯ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই স্বামী নাজমুল হোসেন ও তার মা পলাতক রয়েছে। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই স্বামী নাজমুল হোসেনের সঙ্গে পাশের বাড়ির তার এক ভাতিজীর প্রেমের সম্পর্ক চলছিল। শুক্রবার রুলিয়া  বিষয়টি জানতে পারে।পরে বিষয়টি নিয়ে তার সঙ্গে স্বামী ও শ্বাশুড়ির কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্রবার রাতে স্বামী ও শ্বাশুড়ি মিলে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর রুলিয়া আক্তার ফালানি  বাবা আউলাদ হোসেনকে মুঠোফোনে জানানো হয় তার মেয়ের খিচুনি হচ্ছে।  পরে তিনি ঘটনাস্থলে এসে জানতে পারেন তার মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পরই রুলিয়ার স্বামী ও শাশুড়ি কৌশলে পালিয়ে যান।

এসআই  আবুল কালাম আজাদ জানান, শনিবার সকালে বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তিনি আরও জানান, নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান