৭ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৮, ১০:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:০২

ফেরি চলাচল শুরু টানা ৭ ঘণ্টা  বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রবিবার  মধ্য রাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত এই রুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ছিল। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে নদীতে ৫টি ফেরি নোঙর করে ছিল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) নাসির মোহাম্মদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে ফেরি  চালুর বিষয়টি নিশ্চিত করেছেন ।

তিনি  জানান, রবিবার রাত থেকে পদ্মা যমুনার অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ-চ্যানেলের মার্কিন দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে পৌনে ২টার দিকে ফেরি সার্ভিস বন্ধ রাখা হয়। পরে সোমবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে ৫টি, পাটুরিয়া ঘাটে ৬টি ও দৌলতদিয়া ঘাটে ৫টি ফেরি নোঙর করে ছিল।  

এদিকে টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পার হতে আসা যাত্রীরা শীতের মধ্যে চরম দুর্ভোগে পড়েছে। ঘাট এলাকায় শত শত যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম