সাভারে বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

সাভার প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ১৩:৩৩আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৩:৩৩

সাভার কলেজের ছাত্রী মনিকা আক্তারের চেষ্টায় বাল্যবিয়ে থেকে রক্ষা পায় এই স্কুলছাত্রী সাভারে এক কলেজ শিক্ষার্থীর চেষ্টায় বাল্যবিয়ের হাত থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণি পড়ুয়া ছাত্রী। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে ভাকুর্তা এলাকার উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল বাল্যবিয়ে বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা ও স্কুল শিক্ষার্থীর পরিবার জানায়, ভাকুর্তার উত্তর পাড়া এলাকার পঞ্চম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই এলাকার আব্দুল খালেকের ছেলে মোক্তার হোসেনের পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই বরপক্ষের লোকজনও ওই বাড়িতে চলে আসে। এরপর রাত পৌনে ১০টার দিকে কাজী তাদের দুজনের নোটারি পাবলিকও শেষ করেন। পরে এনজিও কর্মী সাভার কলেজের ছাত্রী মনিকা আক্তার ওই বিয়েতে উপস্থিত হয়ে বাল্যবিয়ের কুফল সম্পর্কে স্কুলছাত্রীর পরিবারকে অবহিত করেন। তাতেও কাজ না হলে একপর্যায়ে থানা পুলিশকে খবর দিলে বর পালিয়ে যায়।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম