৭ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২১আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২৬

ফেরি-চলাচল-শুরু ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল আবার শুরু রয়েছে। মাঝ পদ্মায় নোঙর করে থাকা চারটি ফেরিও গন্তব্যের দিকে রওনা দিয়েছে।

মঙ্গলবার দিনগত   রাত ১২টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাট উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। মাঝ পদ্মায় নোঙরে থাকা চারটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে চলাচল শুরু করেছে। বর্তমানে ঘাট এলাকায় চার শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। 

ঘন কুয়াশার কারণে ফেরিচালকরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি  দেখতে না পারার ফলে ফেরি চলাচল বন্ধ রাখে। তবে বর্তমানে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান তিনি।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের