বিএনপিকে ঠেকাতে গিয়ে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২৮

নারায়ণগঞ্জে আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষের পর পুলিশের অবস্থান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একই স্থানে অবস্থান নেওয়ার সময় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের সংর্ঘষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও শটগানের গুলি ছুড়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হন। পরে আহতদের কয়েকজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুমন মিয়া (৩০) নামের একজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় আরও তিন জন ঢামেকে ভর্তি আছেন। 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পাশে এ সংর্ঘষের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  সুমন মিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করেন রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন। সুমনের বাবার নাম মনু মিয়া। 

পুলিশ সূত্রে জানা যায়, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে যাতে কোনও নাশকতা সৃষ্টি না হয় সেজন্য কাঞ্চন পৌরসভা যুবলীগ সভাপতি রফিক ও  সাধারণ সম্পাদক গোলাম রসুলের নেতৃত্ব আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। একই এলাকায় রাস্তার আরেক পাশে অবস্থান নেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়ার সমর্থকরা। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার টুকুও সেখানে উপস্থিত ছিলেন। এসময় দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ রাস্তার মাঝে অবস্থান নিয়ে দুই পক্ষকে সরে যেতে নির্দেশ দেন। এক পর্যায়ে পরিস্থিতি অবনতি ঘটলে পুলিশ দুই পক্ষকে ধাওয়া করে লাঠিচার্জ করে এবং টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড টিয়ার শেল, প্রায় ৭০ রাউন্ড শটগানের গুলি ও ৪৯৭ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করেছে। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। 

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান