যারা এতিমের সম্পদ লুট করে, তাদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না: খাদ্যমন্ত্রী

সাভার প্রতিনিধি
১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৬আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩১

সাভারে খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ‘যারা দেশের ও এতিমদের সম্পদ লুট করে, ক্ষমতায় থেকে দুর্নীতি করে তাদের কোনও অবস্থাতেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’  শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘এতিমের সম্পদ মেরে খাওয়ার দায়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জেলে যাওয়া লজ্জাজনক ঘটনা। তবু বিএনপির লজ্জা হয় না।  আগামী জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী শক্তি ও মুক্তিযুদ্ধে বিপক্ষে যাদের অবস্থান তাদের প্রত্যাখ্যান করতে হবে। কোনোভাবেই ক্ষমতায় আসতে দেওয়া যাবে না।’ 

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদ মঞ্জুরুল আলম রাজীবের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ রাসেল হাসান, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদিরসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে মন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান