চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৭

সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি রওনা হন। সঙ্গে গেছেন তার বড় ছেলে সীমান্ত ও ভাই আহম্মদ আলী রিপন। 

বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র আইভীর ভাই ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল। তিনি জানান, সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেবেন আইভী।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী এ এফ এম এহতেশামুল হক জানান, সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী পরীক্ষা নিরীক্ষা করার জন্য সিঙ্গাপুর গেছেন। মাউন্ট এলিজাবেথ হাসাতালে তার পরীক্ষা নিরীক্ষা করার কথা রয়েছে।  

তিনি আরও জানান, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সংসদ সদস্য শামীম ওসমান ও মেয়র আইভীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে মেয়র আইভীসহ অর্ধশত লোক আহত হন। অস্ত্র বের করে আইভীর দিকে তেড়ে আসে যুবলীগ সন্ত্রাসী নিয়াজুল ইসলাম খান। এ ঘটনার পর ১৮ জানুয়ারি সিটি করপোরেশন কার্যালয়ে জাতীয় দৈনিকের দুই সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় অসুস্থ হয়ে  পড়েন আইভী। দ্রুত তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসা শেষে ২৩ জানুয়ারি তিনি নারায়ণগঞ্জে ফেরেন। পরে ২৬ জানুয়ারি খাজা নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে ভারতের আজমীর শরীফ যান তিনি। ৩১ জানুয়ারি দেশে ফিরে ডাক্তারের পরামর্শে বাড়িতেই বিশ্রামে থাকেন। এরপর রবিবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেন তিনি।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম