দুই সন্তানের মা’কে মারধরের পর চুল কেটে দেওয়ার অভিযোগ

কেরানীগঞ্জ প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৭

নির্যাতনের শিকার নারী ঢাকার কেরানীগঞ্জে  দুই সন্তানের মা’কে রাতভর মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে অপর এক নারীর বিরুদ্ধে । শুক্রবার (২৩) রাতে এ ঘটনা ঘটে। কেরানীগঞ্জ মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে জানা যায়, জিনজিরা ইউনিয়নের বন্দ ডাকপাড়া গ্রামের মজিবর নামে এক ব্যক্তিকে নির্যাতিতা নারী চাচা ডাকতেন। এই সূত্রে ওই চাচা প্রায়ই তার বাসায় আসা-যাওয়া করতো । এতে মজিবরের স্ত্রীর সন্দেহ দেখা দিলে শুক্রবার রাতে কৌশলে মজিবরের স্ত্রী তার বাসায় ডেকে নিয়ে যায় এবং বাসায় আটকে রেখে রাতভর তাকে মারধর করে । এতে তার  শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। একপর্যায়ে মজিবরের স্ত্রী তার মাথার চুল কেটে ফেলে। এসময় তার সঙ্গে থাকা নয় বছরের এক শিশুকেও মারধর করা হয়।

এএসআই মো. রাকিব হোসেন বাংলাট্রিবিউনকে জানান, নির্যাতিতা নারীর অভিযোগ নেওয়া হয়েছে। এ ঘটনায় পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এসএসএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম