নিখোঁজের দেড় মাস পর তরুণীকে যৌনপল্লী থেকে উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১০:২২

রাজবাড়ী

নওগাঁ জেলা থেকে নিখোঁজ হওয়ার দেড় মাস পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক তরুণীকে (১৯) উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের দুই নম্বর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদ কর্মীদের জানান, দেড় মাস আগে নওগাঁ জেলার মান্দা থানা এলাকার নিজবাড়ি থেকে বাবা-মায়ের সঙ্গে অভিমান করে ওই তরুণী রাজশাহী চলে যায়। সেখানে বাসস্ট্যান্ড এলাকায় অপরিচিত এক ব্যক্তি তাকে চাকরি দেওয়ার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আসে। পরে ওই ব্যক্তি তাকে যৌনপল্লীর শোরভা সর্দারনীর কাছে এক লাখ ২০ হাজার টাকায় বিক্রি করে চলে যায়। এরপর থেকে শোরভা সর্দারনি ওই তরুণীকে নির্যাতন করে তাকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করিয়ে আসছিল।

তিনি বলেন, তরুণী নিখোঁজ হওয়ার পর তার বাবা নওগাঁ জেলার মান্দা থানায় একটি নিখোঁজ জিডি করেন এবং র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহযোগীতা কামনা করেন। এর প্ররিপ্রেক্ষিতে র‌্যাব ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা চালাতে থাকে। অবশেষে সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া যৌনপল্লীর শোরভা সর্দারনির বাড়ি থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়। তবে শোরভা সর্দারনি কৌঁশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত তরুণীকে তার অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

আরও পড়ুন: দৌলতদিয়ায় বছরজুড়ে যাত্রী ভোগান্তি: সংকট নদীতে নাকি কর্তৃপক্ষে

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী