আশুলিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

সাভার প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ০৯:৪৯আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১১:০১

বন্দুকযুদ্ধ আশুলিয়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রুবেল (২৫) নামের আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (৯ মার্চ) ভোর রাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত রুবেল আশুলিয়ার শ্রীপুর এলাকায় চলন্ত বাসে ডাকাতি ও চালককে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে দাবি করেছে পুলিশ।

নিহত রুবেল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার লক্ষিণদার গ্রামের লাল মাহমুদের ছেলে। আশুলিয়া থানার এস আই আবুল কালাম আজাদ জানান, প্রায় এক মাস আগে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে ডাকাতি করে একদল ডাকাত। এ সময় ডাকাতরা বাসের চালককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে বাসটি আশুলিয়ার শ্রীপুর এলাকায় ফেলে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। পরে আজ শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাতদের আটক করতে যায় ডিবি পুলিশ। তবে বিষয়টি টের পেয়ে ডিবি পুলিশের ওপর হামলা চালায় ডাকাতরা। এ সময় ডিবি পুলিশ গুলি চালালে রুবেল নামের ওই ডাকাত গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা।

এস আই আবুল কালাম আজাদ আরও জানান, চলন্ত বাসে ডাকাতির ঘটনায় ওই ডাকাত জড়িত ছিল। তার নামে বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌসি আক্তার বলেন, নিহত ডাকাতের বুকে গুলির চিহ্ন রয়েছে।

এদিকে এস আই আবুল কালাম আজাদ জানান, ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম