মা-ই পারেন একটি জাতিকে শিক্ষিত করতে: মোস্তাফিজুর রহমান

গোপালগঞ্জ প্রতিনিধি
০৯ মার্চ ২০১৮, ১৬:৪৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ১৭:৪১

  মা সমাবেশে মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, একজন মা-ই পারেন একটি জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে।  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা পরিষদ মাঠে শুক্রবার আয়োজিত ‘মা সমাবেশ’-এ তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মানসম্মত শিক্ষার মাধ্যমে জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার আহ্বান জানান। সমাবেশে উপস্থিত মায়েদের উদ্দেশে তিনি বলেন, ‘সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে মায়েদের এগিয়ে আসতে হবে। একজন মা-ই পারেন একটি জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার মুহাম্মদ ফারুক খান।

মা সমাবেশ গোপালগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকারের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আলী, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আতিকুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার প্রমুখ।

অনুষ্ঠানে ৭৩টি বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মন্ত্রী। এই মা সমাবেশে প্রায় ১০ হাজারেরও বেশি অভিভাবক অংশগ্রহণ করেন।

/এসটি/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান